Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ভারত মহাসাগর সম্মেলনে অংশ নিতে মরিশাসে পররাষ্ট্রমন্ত্রী

BN DESK
06 September 2026, 06:36 PM পড়তে ১ মিনিট

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান নবম ভারত মহাসাগর সম্মেলনে অংশ নিতে পোর্ট লুইসে পৌঁছেছেন। সেখানে তিনি দ্বিপক্ষীয় বৈঠক করবেন এবং জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদের জন্য বাংলাদেশের প্রার্থিতার সমর্থন চাইবেন বলে আশা করা হচ্ছে।

শুক্রবার মরিশাসের রাজধানীতে শুরু হওয়া এ সম্মেলনে ভারত মহাসাগরীয় অঞ্চলের নেতৃবৃন্দ, নীতিনির্ধারক ও বিশেষজ্ঞরা সমবেত হয়ে আঞ্চলিক সহযোগিতা, অভিন্ন দায়িত্ব এবং ভবিষ্যৎ শাসন কাঠামো নিয়ে আলোচনা করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ‘সম্মেলনের ফাঁকে পররাষ্ট্রমন্ত্রী অংশগ্রহণকারী দেশগুলোর মন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের (২০২৬-২৭) সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার সমর্থন আদায়ে ঢাকা এই প্ল্যাটফর্ম  কাজে লাগাতে চায়।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

ভারত মহাসাগর সম্মেলনে অংশ নিতে মরিশাসে পররাষ্ট্রমন্ত্রী

B
BN DESK | 11 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার