Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ভারত ম্যাচে নেই ফাহমিদুল, ফিরে গেলেন ইতালিতে

BN DESK
02 September 2026, 09:54 AM পড়তে ১ মিনিট
ভারত ম্যাচে নেই ফাহমিদুল, ফিরে গেলেন ইতালিতে

স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে ম্যাচকে ঘিরে পরিকল্পনায় ছিলেন ফাহমিদুল ইসলাম। কোচ হাভিয়ের কাবরেরাও তার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছিলেন। তবে সৌদি আরবের প্রস্তুতি ক্যাম্প শেষে বাংলাদেশ দলের সঙ্গে ঢাকায় ফেরেননি এই তরুণ ফুটবলার। জানা গেছে, তিনি ফিরে গেছেন ইতালিতে।

রোববার সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ দল ঢাকায় পৌঁছালেও সেই দলে ছিলেন না ফাহমিদুল। বয়সে তরুণ হওয়ায় তাকে আপাতত জাতীয় দলের মূল পরিকল্পনা থেকে সরিয়ে রাখছেন কোচ কাবরেরা। তবে ইতালির চতুর্থ স্তরের ক্লাব ওলবিয়া কালসিওতে খেলা এই মিডফিল্ডার এখনো বাফুফের নজরদারিতে রয়েছেন।

ফাহমিদুলের ফিরে যাওয়ার বিষয়ে দলের ম্যানেজার আমের খান বলেন, ‘সে ইতালি ফিরে গেছে। আপাতত আর দলের সঙ্গে যোগ দিচ্ছে না। আসলে ওর বয়স কম। ও এখনও জাতীয় দলে খেলার জন্য পরিপক্ব হয়ে উঠেনি। ওকে আরও সময় দিতে হবে।’

এদিকে দলের জন্য আরেকটি দুঃসংবাদ হলো, ইনজুরির কারণে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে খেলতে পারবেন না সুশান্ত ত্রিপুরা ও পাপন সিংহ। আগামী ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে অনুপস্থিত থাকবেন এই দুই ফুটবলার।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

ভারত ম্যাচে নেই ফাহমিদুল, ফিরে গেলেন ইতালিতে

B
BN DESK | 18 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার