Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ভালুকের কারণে ফ্লাইট বাতিল!

BN DESK
02 September 2026, 11:53 PM পড়তে ১ মিনিট
ভালুকের কারণে ফ্লাইট বাতিল!

আন্তর্জাতিক ডেস্ক : জাপানের উত্তরাঞ্চলীয় ইয়ামাগাতা বিমানবন্দরে রানওয়েতে ঘোরাঘুরি করা একটি কালো ভাল্লুকের কারণে অন্তত ১২টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার ভোরে প্রথমবারের মতো ভাল্লুকটিকে রানওয়েতে দেখা যায়, সঙ্গে সঙ্গে বিমান চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এরপর দুপুরের দিকে আবারও রানওয়েতে দেখা যায় ভালুকটিকে, যার ফলে ফের বন্ধ হয়ে যায় বিমান ওঠানামা।

ঘটনার ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের একটি গাড়ি নীল আলো জ্বালিয়ে ভাল্লুকটিকে তাড়ানোর চেষ্টা করছে। ভাল্লুকটি দ্রুত দৌড়ে পালালেও বিমানবন্দর চত্বরে কোথাও লুকিয়ে আছে বলে ধারণা করা হয়।

বিমানবন্দর কর্মকর্তা আকিরা নাগাই জানান, এই পরিস্থিতিতে বিমান অবতরণ সম্ভব নয়। তিনি আরও জানান, দ্বিতীয় দফা ভাল্লুকের উপস্থিতির পর ১২টি ফ্লাইট বাতিল করতে হয়েছে।

সম্প্রতি জাপানে মানুষের সঙ্গে ভাল্লুকের সংঘর্ষের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। এপ্রিল ২০২৩ থেকে এপ্রিল ২০২৪ পর্যন্ত ২১৯ জন ভাল্লুকের আক্রমণের শিকার হন, যাদের মধ্যে ৬ জন মারা যান।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

ভালুকের কারণে ফ্লাইট বাতিল!

B
BN DESK | 27 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার