Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ভাসানচরে সিলিন্ডার বিস্ফোরণে নিহত বেড়ে ৪

BN DESK
28 February 2024, 03:54 PM পড়তে ১ মিনিট
ভাসানচরে সিলিন্ডার বিস্ফোরণে নিহত বেড়ে ৪

মফস্বল ডেস্ক : নোয়াখালীর ভাসানচরে রোহিঙ্গাদের একটি ক্লাস্টার ঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আরও এক শিশু মারা গেছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারজনে।

আজ বুধবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুর মৃত্যু হয়। তার নাম মো. সোহেল (৫)। নিহত শিশুটি রোহিঙ্গা ক্যাম্পের আজিজুল হকের ছেলে। এর আগে, এ ঘটনায় মারা গেছে তিন শিশু।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত শনিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নোয়াখালীর ভাসানচরে রোহিঙ্গাদের একটি ক্লাস্টার ঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পাঁচ শিশুসহ ৭ জন দগ্ধ হয়। দ্রুত তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রাসেল নামের তিন বছর বয়সী এক শিশুকে মৃত ঘোষণা করেন। এরপর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে আরও তিন শিশু।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

ভাসানচরে সিলিন্ডার বিস্ফোরণে নিহত বেড়ে ৪

B
BN DESK | 28 February 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার