Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ভিন্ন মত প্রকাশে যে বার্তা দিলেন মির্জা ফখরুল

BN DESK
03 September 2026, 05:08 AM পড়তে ১ মিনিট
ভিন্ন মত প্রকাশে যে বার্তা দিলেন মির্জা ফখরুল

গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাকে শক্তিশালী করতে ভিন্ন মত প্রকাশের সুযোগ দেয়ার কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৮ জুলাই) বাংলা একাডেমিতে ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি ও দ্য বাংলাদেশ ডায়ালগ আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

 
মির্জা ফখরুল বলেন, ভিন্ন মত দমন নয়, তা প্রকাশের সুযোগ করে দিতে হবে। কেউ কারো মতের সঙ্গে একমত না হলেও, সে মতামতটিকে সুরক্ষার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে।
 
তিনি আগামীর বাংলাদেশ নিয়ে বলেন, আমি আশাবাদী বাংলাদেশে আরও ভালো সময় আসবে। একদিন বাংলাদেশে মাথা উঁচু করে আমরা অবশ্যই দাঁড়াবো।
  
এ সময় কেন্দ্র ও প্রান্তের দূরত্ব কমানোর আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ঢাকার সঙ্গে মফস্বলের দূরত্ব অর্থাৎ প্রান্তের সঙ্গে কেন্দ্রের দূরত্ব না কমাতে পারলে লক্ষ্যে পৌঁছানো কঠিন হবে। নতুন বাংলাদেশে সব ধরনের বৈষম্য দূর হবে বলেও আশাবাদ জানান তিনি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

ভিন্ন মত প্রকাশে যে বার্তা দিলেন মির্জা ফখরুল

B
BN DESK | 08 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার