Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ভুঞাপুরে প্রবাসীর বাড়িতে চুরি, স্বর্ণসহ কয়েক লাখ টাকা লুট

BN DESK
02 March 2024, 07:14 PM পড়তে ১ মিনিট
ভুঞাপুরে প্রবাসীর বাড়িতে চুরি, স্বর্ণসহ কয়েক লাখ টাকা লুট

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে এক প্রবাসীর বাড়িতে লোহার গ্রিল কেটে চুরির ঘটনা ঘটেছে। এতে আলমারিতে থাকা প্রায় ৪ ভরি স্বর্ণ, নগদ সাড়ে ৩ লাখ টাকা ও বিভিন্ন দেশের কিছু বিদেশি টাকা, বিদেশি বেশ কয়েকটি কম্বলসহ আসবাবপত্র লুট করা হয়েছে।

গত বুধবার দিবাগত রাতের কোনো এক সময়ে উপজেলার নিকরাইল ইউনিয়নের ১নং পুনর্বাসন গ্রামের প্রবাস ফেরত নুর আলম সরকারের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে ভূঞাপুর থানায় একটি অভিযোগ করেছেন প্রবাস ফেরত নুর আলম। এদিকে, গত কয়েকদিন এলাকায় বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটায় স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েছেন।

নুর আলম বলেন, রাতের কোনো এক সময় ভবনের গ্রিল কেটে রুমে প্রবেশ করে আলমারিতে থাকা প্রায় ৪ ভরি স্বর্ণ, নগদ সাড়ে ৩ লাখ টাকা ও বিভিন্ন দেশের কিছু বিদেশি টাকা, কম্বল ও কাপড়সহ আসবাবপত্র লুট করে চোরচক্র।

তিনি আরও জানান, এ ঘটনায় বৃহস্পতিবার সকালে ভূঞাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি। পরে থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থল দেখে যান। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন। কিন্তু শুক্রবার পর্যন্ত পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি।

এ ব্যাপারে ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী জানান, চুরির ঘটনায় অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আশপাশের লোকজনের বক্তব্য নেওয়া হয়েছে।

 

ভুঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান উল্লাহ বলেন, চোরচক্রকে শনাক্ত করতে কাজ করছে পুলিশ। আশা করছি খুব দ্রুত চুরির ঘটনার সাথে জড়িতদের আটক করতে পারব।

এলাকা: ঢাকা টাঙ্গাইল
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

ভুঞাপুরে প্রবাসীর বাড়িতে চুরি, স্বর্ণসহ কয়েক লাখ টাকা লুট

B
BN DESK | 02 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার