Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ভুটানের বিপক্ষে ম্যাচে থাকবেন হামজা

BN DESK
02 September 2026, 08:08 AM পড়তে ১ মিনিট
ভুটানের বিপক্ষে ম্যাচে থাকবেন হামজা

স্পোর্টস ডেস্ক:     ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ওই ম্যাচ দিয়েই দেশের মাটিতে প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন হামজা চৌধুরী।  ইংল্যান্ড থেকে দেশে পৌঁছেই অনুশীলনে অংশ নিয়েছেন তিনি। 


আগামীকাল বুধবার (৪ জুন) দীর্ঘ বিরতির পর ফুটবল ফিরছে জাতীয় স্টেডিয়ামে। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি সামনে রেখে ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। তবে এই ম্যাচে প্রবাসী ফুটবলারদের চেয়ে দেশের ফুটবলারদের নিয়েই দল সাজানোর সম্ভাবনা বেশি।


এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচকে সামনে রেখে গতকাল (সোমবার) সকালে ইংল্যান্ড থেকে দেশে এসে পৌঁছেছেন লেস্টার সিটির তারকা হামজা চৌধুরী। এসেই বিকালে জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করলেও ভুটান ম্যাচে তিনি খেলবেন না বলে ধারণা করা হচ্ছিল। কিন্তু ম্যাচের আগের দিন সুখবর দিলেন জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরা।


ভুটানের বিপক্ষে ম্যাচে হামজা খেলবেন বলে জানিয়েছেন বাংলাদেশের কোচ। অর্থাৎ আগামীকালই দেশের মাটিতে অভিষেক হতে যাচ্ছে এই ইংল্যান্ড প্রাবাসীর।

এর আগে গত মার্চে এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম রাউন্ডে ভারতের বিপক্ষে জাতীয় দলে অভিষেক হয় হামজার। সেই ম্যাচটি অবশ্য ভারতের শিলংয়ে অনুষ্ঠিত হওয়ায় বাংলাদেশি দর্শকরা মাঠে বসে হামজার খেলা দেখার সুযোগ পাননি। এবার সেই সুযোগ হতে যাচ্ছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

ভুটানের বিপক্ষে ম্যাচে থাকবেন হামজা

B
BN DESK | 03 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার