Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ভুটান লিগে টাইগ্রেসদের আরও দুই ফুটবলার

BN DESK
02 September 2026, 02:51 PM পড়তে ১ মিনিট
ভুটান লিগে টাইগ্রেসদের আরও দুই ফুটবলার

স্পোর্টস ডেস্ক : আগে থেকে ভুটান লিগে খেলছেন সাবিনা খাতুন-মনিকা চাকমারা। এবার তাদের সঙ্গে যোগ দিতে যাচ্ছেন বাংলাদেশের আরও দুই নারী ফুটবলার। বাংলাদেশের দুই ফরোয়ার্ড তহুরা খাতুন ও শামসুন্নাহার জুনিয়র আজ সোমবার সকালে ঢাকা থেকে ভুটানের উদ্দেশে রওনা হয়েছেন।

দু’জনই দেশটির রয়্যাল থিম্পু কলেজ এফসি’র হয়ে খেলবেন। ‎প্রথমবারের মতো দেশের বাইরে লিগ খেলতে পেরে আনন্দিত তহুরা বলেছেন, ‘খুব ভালো লাগছে। চেষ্টা করবো পারফর্ম করতে এবং লিগের অভিজ্ঞতা পরবর্তীতে দেশের হয়ে কাজে লাগাতে।’

ভুটানের লিগে এখন বাংলাদেশি নারী ফুটবলারের সংখ্যা ১২। এর মধ্যে থিম্পু সিটিতে খেলছেন সানজিদা আক্তার, মারিয়া মান্দা ও শামসুন্নাহার সিনিয়র। পারো এফসিতে সাবিনা খাতুন, মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা ও মাতসুশিমা সুমাইয়া রয়েছেন। আর ট্রান্সপোর্ট ইউনাইটেডে ডিফেন্ডার মাসুরা পারভীন, গোলকিপার রুপনা চাকমা ও ফরোয়ার্ড কৃষ্ণা রানী খেলছেন । 

এই ১২ জনের বাইরে আরও তিন ফুটবলার-শিউলি আজিম, নিলুফা ইয়াসমিন ও লিপি আক্তারের সঙ্গে চুক্তি করেছে পারো এফসি। শিগগিরই তারা ভুটানের লিগে খেলতে যাবেন বলে জানা গেছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

ভুটান লিগে টাইগ্রেসদের আরও দুই ফুটবলার

B
BN DESK | 21 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার