Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ভুট্টা ক্ষেতের আড়ালে আফিম চাষ

BN DESK
25 February 2024, 07:53 PM পড়তে ১ মিনিট
ভুট্টা ক্ষেতের আড়ালে আফিম চাষ

মানিকগঞ্জ: জেলার শিবালয় উপজেলার ষাটঘড় এলাকার ভুট্টা ক্ষেতের আড়ালে আফিম চাষের অপরাধে মো. নূরুল ইসলামকে (৪৫) আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২৫ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায় ডিবি।

এ ঘটনায় আটক নূরুল ইসলাম উপজেলার পুরান পয়লা এলাকার জাবেদ খানের ছেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নূরুল ইসলাম ভুট্টা ক্ষেতের আড়ালে আফিম গাছের চারার চাষ করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার গোলাম আজাদ খানের নির্দেশন ডিবি পুলিশের ইনচার্জ-এর তত্ত্বাবধানে আশিকুর রহমান অভিযান পরিচালনা করেন। অভিযানে দেখা যায়, প্রায় ছয় শতাংশ জায়গায় এই আফিমের আবাদ করেন নূরুল ইসলাম।

প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে, এই জমিতে প্রায় ৩০ হাজারের মতো আফিম গাছ রয়েছে। উদ্ধার করা আফিম গাছগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে পাঠানো হবে।

গোয়েন্দা পুলিশের ইনচার্জ আবুল কালাম জানান, আটক নূরুল ইসলামের বিরুদ্ধে শিমলা থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলমান।  

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

ভুট্টা ক্ষেতের আড়ালে আফিম চাষ

B
BN DESK | 25 February 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার