Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ভূঞাপুরে বাবার পরিত্যক্ত বাড়িতে পাওয়া গেল মেয়ের ঝুলন্ত মরদেহ

BN DESK
01 September 2026, 06:00 PM পড়তে ১ মিনিট
ভূঞাপুরে বাবার পরিত্যক্ত বাড়িতে পাওয়া গেল মেয়ের ঝুলন্ত মরদেহ

টাঙ্গাইলের ভূঞাপুরে হালিমা বেগম নামে তিন সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ বুধবার (২৭ আগস্ট) সকালে উপজেলার বাগবাড়ী গ্রামে তার বাবার পরিত্যক্ত বাড়ির একটি গাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত হালিমা উপজেলার বাগবাড়ি গ্রামের মৃত জোয়াদ আলী মেয়ে ও ঘাটাইল উপজেলার মনোহারা গ্রামের আলতাফ হোসেনের স্ত্রী।

জানা যায়, মঙ্গলবার বিকেলে হালিমা স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি বেড়াতে আসেন। রাতে খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়েন। বুধবার সকালে স্থানীয় লোকজন পরিত্যক্ত বাড়ির পাশে একটি গাছে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। 

এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম রেজাউল করিম বলেন, ঝুলন্ত অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহটি টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

ভূঞাপুরে বাবার পরিত্যক্ত বাড়িতে পাওয়া গেল মেয়ের ঝুলন্ত মরদেহ

B
BN DESK | 27 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার