Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ভূমিকর আদায়ের হার সন্তোষজনক : ভূমি উপদেষ্টা

BN DESK
03 September 2026, 03:48 AM পড়তে ১ মিনিট
ভূমিকর আদায়ের হার সন্তোষজনক : ভূমি উপদেষ্টা

কমিশনারদের তদারকি ও দিকনিদের্শনার ফলে এবছর ভূমিকর আদায়ের হার সন্তোষজনক বলে মন্তব্য করেছেন ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি বলেন, এবছর মোট ভূমি উন্নয়নকর আদায় হয়েছে ১১শ ৫ কোটি টাকা। আগামী অর্থবছরে এই ভূমিকর আদায়ের হার আরো বাড়বে।

আজ রোববার (২০ জুলাই) ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘বিভাগীয় কমিশনার সমন্বয় সভা জুলাই, ২০২৫’ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, মাঠ পর্যায় কাজে বিভাগীয় কমশিনারদের যথাযথ তদারকির ফলে নানা ক্ষেত্রে উল্লেখ্যযোগ্য সফলতা এসেছে। প্রতিটি বিভাগের জনকল্যাণকর কাজে বিভাগীয় কমিশনাররা আরো সম্পৃক্ত থেকে এসব কাজে নিয়মিত তদারকি করতে হবে।

তিনি বলেন, নোয়াখালী ও ভোলাসহ বেশ কিছু জেলায় নতুন নতুন চর জেগে উঠছে। এসব চর মানুষের আশা ও সম্ভাবনাকে নির্দেশ করে। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নতুন চর জেগে ওঠা একটি স্বাভাবিক প্রক্রিয়া এবং এটি দেশের অর্থনীতি, পরিবেশ ও জীবনযাত্রার উপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে। এসব চরের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। এসব চরে ভূমিহীনদের বসবাসসহ গবাদিপশুর খাদ্যের আধার হিসেবে গড়ে তুলতে হবে। এসব চরে যত সংখ্যক গবাদিপশু বিচরণ করতে পারবে তত বেশি দুধ উৎপাদন হবে। তবে এসব চরে একটি সুষ্ঠু ব্যবস্থাপনা থাকা জরুরি যাতে করে ভূমিহীনদের বসবাসসহ গবাদিপশুর বিচরণ নির্বিঘ্ন হয়।

 

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদের সভাপতিত্বে এসময় সব বিভাগীয় কমিশনার, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

ভূমিকর আদায়ের হার সন্তোষজনক : ভূমি উপদেষ্টা

B
BN DESK | 20 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার