Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ভেসে উঠল সেই নিখোঁজ শিশুর লাশ

BN DESK
06 September 2026, 11:19 AM পড়তে ১ মিনিট
ভেসে উঠল সেই নিখোঁজ শিশুর লাশ

মফস্বল ডেস্ক:  চট্টগ্রাম নগরের চকবাজার থানার কাপাসগোলা এলাকায় নালায় পড়ে নিখোঁজ শিশুটির লাশ প্রায় ১৪ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) সকাল ১০টার দিকে ঘটনাস্থল থেকে কিছুটা দূরে লাশ ভেসে উঠে। এর আগে, শুক্রবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে কাপাসগোলা নবাব হোটেলের পাশে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আবদুল মান্নান এ তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামে ঝুম বৃষ্টি হয়। রাত সাড়ে ৮টার দিকে কাপাসগোলা এলাকায় একটি ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীসহ নালায় পড়ে যায়। রিকশায় ছয় মাস বয়সী শিশুসহ এক নারী যাত্রী ছিলেন। স্থানীয়রা চালক এবং ওই নারী যাত্রীকে উদ্ধার করেন। তবে, নারীর কোলে থাকা শিশুটি বৃষ্টির পানির স্রোতে ভেসে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস, নৌবাহিনী, আনসার ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযানে অংশ নেয়। রাত ১২টা পর্যন্ত উদ্ধার অভিযান চালালেও শিশুটির খোঁজ মেলেনি। শনিবার সকালে ফের অভিযান শুরু হয়। সকাল ১০টার দিকে শিশুটির লাশ ভেসে উঠে।

এলাকা: চট্টগ্রাম
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

ভেসে উঠল সেই নিখোঁজ শিশুর লাশ

B
BN DESK | 19 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার