Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ভৈরবে ইয়াবাসহ কারবারি গ্রেফতার

BN DESK
02 September 2026, 06:54 PM পড়তে ১ মিনিট
ভৈরবে ইয়াবাসহ কারবারি গ্রেফতার

কিশোরগঞ্জের ভৈরব থেকে ১২০ পিস ইয়াবাসহ শুকুর মিয়া (৪২) নামে একজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ সোমবার (০৯ ডিসেম্বর) ভোরে ভৈরবের বাউশমারা-শিমুলকান্দি সেতু সংলগ্ন মসজিদের পাশে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

তিনি ভৈরব উপজেলার শ্রীনগর গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে।

জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. তাহসীন হাবীব তালিমের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল অভিযানটি চালায়। এ সময় ১২০ পিস ইয়াবাসহ শুকুর মিয়াকে গ্রেফতার করে।

এ ঘটনায় ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

এলাকা: কিশোরগঞ্জ ভৈরব
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

ভৈরবে ইয়াবাসহ কারবারি গ্রেফতার

B
BN DESK | 09 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার