Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ভৈরবে ১৬ ছিনতাইকারী গ্রেফতার

BN DESK
01 September 2026, 02:00 AM পড়তে ১ মিনিট
ভৈরবে ১৬ ছিনতাইকারী গ্রেফতার

ভৈরবে পুলিশের অভিযানে ১৬ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল (২ আগস্ট) শনিবার রাত ১০টা থেকে রোববার ভোর পর্যন্ত শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

আজ রোববার (৩ আগস্ট) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতাররা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত বলে জানানো হয়েছে।

গ্রেফতাররা হলেন- দুলাল (৪৫), জনি (২৬), মোস্তফা (৪২), ফরহাদ (২৫), মনির হোসেন (২৮), নামিন (২০), শাহিন (২১), সুমন (২৮), বিজয় (২৭), সানি (৩০), বিল্লাল (২০), রনি (৩২), হৃদয় (২৫), ফুল মিয়া (৩৬), সোহেল (২৮), ওসমান (১৮)।

ভৈরব থানার ওসি খন্দকার ফূয়াদ রুহানী জানান, শহরে চুরি, ছিনতাই, মাদক আসক্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় রাতভর অভিযান চালানো হয়। এ সময় ১৬ অপরাধীকে গ্রেফতার করে পুলিশ। তাদের মধ্যে কারো কারো নামে থানায় ছিনতাই মামলা আছে। একজন ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি। কয়েকজনের নামে নতুন মামলাও হয়েছে।

এলাকা: কিশোরগঞ্জ ভৈরব
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

ভৈরবে ১৬ ছিনতাইকারী গ্রেফতার

B
BN DESK | 03 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার