Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ভোক্তা অধিকারের অভিযানে বগুড়া তাঁত ও বস্ত্র মেলায়সহ বিভিন্ন স্থানে জরিমানা

BN DESK
05 September 2026, 07:29 PM পড়তে ১ মিনিট
ভোক্তা অধিকারের অভিযানে বগুড়া তাঁত ও বস্ত্র মেলায়সহ বিভিন্ন স্থানে জরিমানা

স্টাফ রিপোর্টার : বগুড়ার তাঁত ও বস্ত্র মেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার অভিযানে ১ দোকানীর ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারি পরিচালক মেহেদী হাসান অভিযান পরিচালনা করে এই জরিমানা করেন। এর পরপরই কলোনী বাজারের ৩ টি দোকানীর ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারি পরিচালক মেহেদী হাসান জানান, ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে আজ রোববার (১৯ মে) বগুড়া তাঁত ও বস্ত্র মেলায় ভোক্তা অধিদপ্তরের অভিযান পরিচালিত হয়। মেলায় ক্রেতা সেজে পানীয় কিনতে গেলে দেখা যায় বোতলের নির্ধারিত মূল্য অপেক্ষা অতিরিক্ত মূল্যে পানীয় ও আইসক্রিম বিক্রয় করা হচ্ছে।

এই অপরাধে ঢাকা দই ফুচকাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং অন্যান্য প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। এছাড়াও কলোনী বাজারের ৩ টি দোকানকে বিভিন্ন অপরাধে আরও ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

ভোক্তা অধিকারের অভিযানে বগুড়া তাঁত ও বস্ত্র মেলায়সহ বিভিন্ন স্থানে জরিমানা

B
BN DESK | 19 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার