Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ভোটার তালিকার ভুল এড়াতে যেসব নির্দেশনা দিল ইসি

BN DESK
09 October 2025, 03:25 PM পড়তে ১ মিনিট
ভোটার তালিকার ভুল এড়াতে যেসব নির্দেশনা দিল ইসি

বাড়ি বাড়ি ভোটার হালনাগাদ সম্পন্ন হয়েছে। তবে এতে যে কোনো ধরনের ভুল এড়াতে মাঠ কর্মকর্তাদের পুনরায় প্রুফ রিডিংয়ের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে আগামী ৩০ জুনের মধ্যে কার্যক্রম সম্পন্ন করার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। 
 
সোমবার (২৩ জুন) ইসির নির্বাচন সহায়তা শাখার সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী এই নির্দেশনাটি সব আঞ্চলিক, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের কাছে পাঠিয়েছেন।

নির্দেশনায় বলা হয়েছে, ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০২৫ উপলক্ষে ভোটারযোগ্য নাগরিকদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ, সুপারভাইজার কর্তৃক যাচাই কার্যক্রম এবং মাঠ পর্যায়ে নিবন্ধন কার্যক্রম গত ১১ এপ্রিল সম্পন্ন হয়েছে। পাশাপাশি প্রুফ রিডিংসহ ডাটা আপলোড কার্যক্রমও শেষ হয়েছে।
 
তবে ভোটারযোগ্য ব্যক্তির সরবরাহ করা তথ্য সঠিকভাবে সন্নিবেশিত না হলে ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্রে ভুল থাকার সম্ভাবনা তৈরি হয়। সে কারণে, তথ্য সঠিকভাবে সন্নিবেশ করে সম্ভাব্য ভুলত্রুটি এড়াতে পুনরায় প্রুফ রিডিং ও সংশোধন কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন।


ভোটার তালিকার আদর্শ পরিচালনা পদ্ধতি (এসওপি) অনুযায়ী, পুনরায় প্রুফ রিডিং/সংশোধন কার্যক্রম আগামী ৩০ জুনের মধ্যে সম্পন্ন করতে হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

ভোটার তালিকার ভুল এড়াতে যেসব নির্দেশনা দিল ইসি

B
BN DESK | 23 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার