Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ভোটের ময়দানে প্রথম নির্বাচনেই বাজিমাত থালাপতি বিজয়

BN DESK
07 September 2026, 11:49 PM পড়তে ১ মিনিট

বিনোদন ডেস্ক : রাজনীতিতে প্রথমবার অংশ নিয়েই উল্লেখযোগ্য সাফল্যের সম্ভাবনা তৈরি করেছেন থালাপতি বিজয়। বিভিন্ন জরিপে তার পক্ষে শক্তিশালী জনসমর্থনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যা তাকে এই নির্বাচনের অন্যতম চমক হিসেবে তুলে ধরেছে।

বিভিন্ন সংস্থার বুথফেরত জরিপ অনুযায়ী, প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই বিজয়ের দল প্রায় ৯৮ থেকে ১২০টি আসন পেতে পারে। এই পূর্বাভাস বাস্তবায়িত হলে তামিলনাড়ুর রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সম্ভাবনা তৈরি হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে সব জরিপ একই চিত্র তুলে ধরছে না।

কিছু সংস্থার মতে, ডিএমকে জোট ১২০ থেকে ১৪৫টি আসন পেয়ে এগিয়ে থাকতে পারে। অন্যদিকে এআইএডিএমকে জোটের প্রাপ্তি হতে পারে ৬০ থেকে ৮০টি আসন। কিছু জরিপে আবার বিজয়ের দলকে তুলনামূলক কম আসনও দেওয়া হয়েছে। এদিকে কামাখ্যা অ্যানালিটিক্সসহ কয়েকটি সংস্থা বিজয়কে সম্ভাব্য ‘কিংমেকার’ হিসেবেও দেখছে। তাদের পূর্বাভাস অনুযায়ী, ৬৭ থেকে ৮১টি আসন পেলেও সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তার দল।

উল্লেখ্য, গত ২৩ এপ্রিল তামিলনাড়ুর ২৩৪টি আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ভোটার উপস্থিতি ছিল ৮২ শতাংশেরও বেশি, যা রাজ্যের নির্বাচনী আগ্রহের প্রতিফলন। এখন দেখার বিষয়, বুথফেরত জরিপের এই পূর্বাভাস চূড়ান্ত ফলাফলে কতটা প্রতিফলিত হয় এবং অভিষেক নির্বাচনে ইতিহাস গড়তে পারেন কি না থালাপতি বিজয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

ভোটের ময়দানে প্রথম নির্বাচনেই বাজিমাত থালাপতি বিজয়

B
BN DESK | 01 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার