Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ভোট গণনার সময় থাকতে পারবেন গণমাধ্যমকর্মী

BN DESK
03 September 2026, 12:48 AM পড়তে ১ মিনিট
ভোট গণনার সময় থাকতে পারবেন গণমাধ্যমকর্মী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গণনার সময় গণমাধ্যমকর্মীরা থাকতে পারবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। 

সোমবার (১১ আগস্ট) ‘গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২, সংশোধন অধ্যাদেশ ২০২৫’ নিয়ে ইসির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

ইসি সানাউল্লাহ বলেন, ‘গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ২০২৫ এর খসড়া চূড়ান্ত হয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশে আইন-শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনী বিভাগকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ইভিএম প্রকল্প বাতিল করা হয়েছে।’তিনি বলেন, ‘না’ ভোটের বিধান ফিরিয়ে আনা হয়েছে। কোনো আসনে একজন প্রার্থী থাকলে সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবে না। সেখানে ‘না’ ভোট হবে।


নির্বাচন কমিশনার বলেন, ‘নিবন্ধন চেয়ে আবেদন করা ২২টি নতুন রাজনৈতিক দল নির্বাচন কমিশনের প্রাথমিক যাচাই-বাছাইয়ে উত্তীর্ণ হয়েছে। মাঠ পর্যায়ে যাচাই-বাছাইয়ের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

ভোট গণনার সময় থাকতে পারবেন গণমাধ্যমকর্মী

B
BN DESK | 11 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার