Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ভোট দিয়ে না ফেরার দেশে অভিনেতা তিনু করিম

BN DESK
12 February 2026, 05:33 PM পড়তে ১ মিনিট
অভিনেতা তিনু করিম মারা (৪৬) গেছেন। বরিশালে গ্রামের বাড়িতে বৃহস্পতিবার সকাল ৯টা ৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
 
তার মৃত্যুর খবর জানিয়েছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।
 
গত ৮ নভেম্বর বরিশালে গ্রামের বাড়িতে গিয়েছিলেন অভিনেতা তিনু রকিম। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তার শরীরে অক্সিজেনের মাত্রা কমতে থাকলে ২৪ নভেম্বর ঢাকায় আনা হয়। এরপর ঢাকার একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। পরে সুস্থ হয়ে বাড়ি ফেরেন।
 
 
রাশেদ মামুন অপু দেশের একটি গণমাধ্যম অনলাইনকে বলেন, তিনু করিম পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি (বরিশাল) গেলো। ওর গলার দীর্ঘদিন নল দেয়া ছিল এজন্য কথা বলতে একটু সমস্যা হতো। এছাড়া সে সুস্থ ছিল। আজকে সকালে সে ভোট দিয়ে এসেছে। এর পর সে অসুস্থ হয়ে পড়ে। তার স্ত্রী জানালো সে ভোট দিয়ে এসে অসুস্থ অনুভব করে, এরপর সকাল ৯টা ৫ মিনিটে মারা গেছে।
 
 
দুই যুগ ধরে অভিনয়ে আছেন তিনু করিম। ২০০১ সালে ‘সাক্ষর’ নাটক দিয়ে তার টিভি নাটকে অভিষেক। আর ২০১০ সালে ‘অপেক্ষা’ সিনেমা দিয়ে বড় পর্দায় নাম লেখান তিনি।
 
 
এরপর ‘রাত জাগা ফুল’, ‘আলতা বানু’সহ অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে অভিনয় করেছেন এই অভিনেতা। একটি মুঠোফোন অপারেটরের বিজ্ঞাপন দিয়ে তিনি পরিচিতি পান।
পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

ভোট দিয়ে না ফেরার দেশে অভিনেতা তিনু করিম

B
BN DESK | 12 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার