Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ভোলাগঞ্জ থেকে লুট হওয়া পাথর নারায়ণগঞ্জে জব্দ

BN DESK
02 September 2026, 06:22 AM পড়তে ১ মিনিট
ভোলাগঞ্জ থেকে লুট হওয়া পাথর নারায়ণগঞ্জে জব্দ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ থেকে লুট হওয়া বিপুল পরিমাণ সাদা খনিজ পাথর নারায়ণগঞ্জের কাঁচপুর থেকে জব্দ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১)।

গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে অভিযান চালিয়ে প্রায় ৩০ থেকে ৪০ হাজার ঘনফুট আস্ত ও ক্রাশড পাথর জব্দ করা হয়।

রাত সাড়ে ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।

র‍্যাব জানায়, সম্প্রতি ভোলাগঞ্জ থেকে প্রায় দুই লাখ ঘনফুট সাদা পাথর এবং ছয় লাখ ঘনফুট বালু অবৈধভাবে উত্তোলন করা হয়েছে।

এসবের বাজারমূল্য প্রায় ৪৫০ থেকে ৫০০ কোটি টাকা। অবৈধভাবে উত্তোলন করা পাথরগুলো দয়ার বাজার, কলাবাড়ি ও ভোলাগঞ্জ ১০ নম্বর ঘাটে জমা করে ক্রাশার মেশিনে পাঠানো হচ্ছিল। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে বৃহস্পতিবার রাতে ঢাকার ডেমরার সারুলিয়া ও নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকা থেকে এসব খনিজ পাথর জব্দ করা হয়। 

এ বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান, ভোলাগঞ্জ এলাকা থেকে উত্তোলিত এ সব পাথর অবৈধভাবে কাঁচপুর এলাকায় মজুত করা হয়েছিল।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেগুলো জব্দ করা হয়েছে।

এলাকা: নারায়ণগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

ভোলাগঞ্জ থেকে লুট হওয়া পাথর নারায়ণগঞ্জে জব্দ

B
BN DESK | 15 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার