Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ভয়াবহ আগুনে পুড়লো বগুড়ার শাপলা মার্কেট, আহত এক দমকল কর্মী (ভিডিওসহ)

BN DESK
05 September 2026, 07:40 PM পড়তে ১ মিনিট
ভয়াবহ আগুনে পুড়লো বগুড়ার শাপলা মার্কেট, আহত এক দমকল কর্মী (ভিডিওসহ)

স্টাফ রিপোর্টার : বগুড়া শহরের রেলওয়ে স্টেশনসংলগ্ন শাপলা মার্কেটে ভয়াবহ আগুনে পুড়লো প্রায় ১৭টি দোকান। আজ রোববার (৭ এপ্রিল) সকাল পৌণে ৮টার দিকে এই আগুনের ঘটনা ঘটে।

সকাল ৮টার দিকে খবর পেয়ে বগুড়া ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটস্থলে এসে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে আগুনে নেভাতে গিয়ে নূর তাজ নামের এক দমকল কর্মী আহত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

জানা গেছে, বগুড়া শহরের রেলওয়ে স্টেশনসংলগ্ন শাপলা মার্কেটে তৈরি পোশাক ও ছাপাখানার কাজের দোকানসহ বিভিন্ন পণ্যের দোকান রয়েছে। সকালের দিকে কোন সময় বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে দোকানের বাইর থেকে ধোঁয়ার কুন্ডলী দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে সকাল ৮টার দিকে বগুড়া সদর, শাজাহানপুর ও কাহালুর ৯টি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুনে নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে মার্কেটের ১৭টির মতো দোকান পুড়ে ছাই হয়ে যায়। এই আগুনে প্রায় ৬টি দোকান সম্পূর্ণ, ৫টি দোকান আংশিক অন্যান্য দোকানের সামান্য ক্ষতি হয় বলে জানা গেছে। 

বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শহিদুল ইসলাম জানান, সকাল ৮টার দিকে আগুনের খবর পেয়ে ৯টি ইউনিট প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্তের পর আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে। এই আগুনে ঠিক কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরুপণ করা হয়নি।

এই কর্মকর্তা আরও বলেন, আগুন নিয়ন্ত্রণে বগুড়া ফায়ার স্টেশনের নূর তাজ নামের এক কর্মী আহত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।     

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

ভয়াবহ আগুনে পুড়লো বগুড়ার শাপলা মার্কেট, আহত এক দমকল কর্মী (ভিডিওসহ)

B
BN DESK | 07 April 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার