Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ভারত-পাকিস্তানের বিস্তীর্ণ অঞ্চল

BN DESK
02 September 2026, 08:18 PM পড়তে ১ মিনিট
ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ভারত-পাকিস্তানের বিস্তীর্ণ অঞ্চল

আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ বন্যায় এখনও বিপর্যস্ত ভারত ও পাকিস্তানের বিস্তীর্ণ এলাকা। পাকিস্তানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩৭ জনে। ভারতে বন্যা ও ভূমিধসে একদিনে প্রাণহানি হয়েছে ৭ জনের।

রোববার (১৭ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। প্রতিবেদনের তথ্যমতে, পাকিস্তানের উত্তর পূর্বাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়ায় বন্যায় এ পর্যন্ত ৩২৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এখনও নিখোঁজ দেড় শতাধিক। সবচেয়ে বিপর্যস্ত এই প্রদেশটিতে তৈরি হয়েছে খাবার ও বিশুদ্ধ পানির তীব্র অভাব। বিদ্যুৎ সংকট ও রোগ বালাইয়ের প্রাদুর্ভাবে জনজীবন হয়ে উঠেছে বিপর্যস্ত। সংকট নিরসনে প্রাণপণ চেষ্টা করছেন দায়িত্বপ্রাপ্তরা।

অন্যদিকে, ভারতের কাশ্মীর অঞ্চলে বন্যার পানির তোড়ে ভেসে গেছে ঘরবাড়ি-রাস্তাঘাট। এখন পর্যন্ত দেশটিতে বন্যায় প্রাণ হারিয়েছেন ৬০ জন। নিখোঁজ আরও ২শ । তাদের উদ্ধারে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ভারত-পাকিস্তানের বিস্তীর্ণ অঞ্চল

B
BN DESK | 18 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার