Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মক্কায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের পটিয়ার প্রবাসী নিহত

BN DESK
11 March 2026, 09:34 PM পড়তে ১ মিনিট

সৌদি আরবের মক্কায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের পটিয়া উপজেলার এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতের নাম মফিজুর রহমান (৬৫)। তার বাড়ি পৌরসভার ৪নং ওয়ার্ডের মাঝের ঘাটা এলাকায়।

গতকাল ১০ মার্চ (বুধবার) রাতে তারাবির নামাজ শেষে বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

নিহতের স্বজনরা জানান, প্রতিদিনের মতো ওই রাতেও মক্কায় তারাবির নামাজ আদায় শেষে বাসার উদ্দেশ্যে রওনা হন মফিজুর রহমান। পথে একটি দ্রুতগামী গাড়ি ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের ছেলে তারেকুর রহমান তারেক বলেন, ‘আমার বাবা প্রতিদিনের মতো তারাবির নামাজ পড়ে বাসায় ফিরছিলেন। হঠাৎ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমরা বাবার মরদেহ দেশে আনার চেষ্টা চালাচ্ছি।

পরিবার সূত্রে জানা গেছে, মফিজুর রহমান দীর্ঘদিন ধরে মক্কায় বসবাস করছিলেন।

এলাকা: চট্টগ্রাম পটিয়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

মক্কায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের পটিয়ার প্রবাসী নিহত

B
BN DESK | 11 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার