Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মতিঝিল থানায় জিডি করেছেন মাতসুসিমা সুমাইয়া

BN DESK
07 September 2026, 02:56 PM পড়তে ১ মিনিট
মতিঝিল থানায় জিডি করেছেন মাতসুসিমা সুমাইয়া

স্পোর্টস ডেস্ক:  সাম্প্রতিক সময়ে হত্যা ও ধর্ষণের হুমকির প্রেক্ষিতে জাপানিজ বংশোদ্ভূত বাংলাদেশি ফুটবলার মাতসুসিমা সুমাইয়া একটি সাধারণ ডায়েরি করেছেন। 

আজ (বুধবার) বিকেলে মতিঝিল থানায় সাধারণ ডায়েরি দায়ের করেন তিনি। 

আজ মতিঝিল থানায় সুমাইয়া নিজে উপস্থিতি থেকে জিডি করেছেন। এ সময় উপস্থিত ছিলেন বাফুফের মিডিয়া বিভাগের এক্সিকিউটিভ খালিদ মাহমুদ নওমীও। ডিএমপির মতিঝিল বিভাগের মতিঝিল জোনের সহকারি পুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ ফারাবি বলেন, লিখিত অভিযোগের প্রেক্ষিতে পুলিশের পক্ষ থেকে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

জাতীয় নারী দলের কোচ পিটার বাটলারের বিপক্ষে অবস্থান নিয়েছেন ১৮ নারী ফুটবলার। এরপর থেকে সামাজিক মাধ্যমে বুলিংয়ের শিকার হচ্ছেন তারা। এতে সামাজিকভাবে হেয় হওয়ার পাশাপাশি ফুটবলাররা মানসিক ট্রমায়ও ভুগছেন। এজন্য আজ বাফুফে মেহরিন মোস্তফা নামের একজন মনোবিদকে ফেডারেশনে এনেছিল। সাবিনা, কৃষ্ণা, সুমাইয়া ও সানজিদা এই চার জনের সঙ্গে কথা বলেছেন মনোবিদ।

মনোবিদ মেহরিন মোস্তফা ৪ ফুটবলারকে সামাজিক মাধ্যম এড়িয়ে চলার পাশাপাশি মানসিকভাবে দৃঢ় থাকারও পরামর্শ দিয়েছেন। নারী ফুটবলাররা বাফুফের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে। মনোবিদ মূলত ১৮ জন বিদ্রোহী ফুটবলারের সঙ্গে আলোচনা করবেন আগে। এরপর অন্য ফুটবলারদের সঙ্গেও বসতে পারেন। 

এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

মতিঝিল থানায় জিডি করেছেন মাতসুসিমা সুমাইয়া

B
BN DESK | 05 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার