Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মদনপুরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ গৃহবধূর মৃত্যু

BN DESK
02 September 2026, 11:09 PM পড়তে ১ মিনিট
নারায়ণগঞ্জের মদনপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের চার সদস্যসহ পাঁচজন দগ্ধ হওয়ার ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় সুলতানা আক্তার (৪২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
 
আজ শুক্রবার (১২ জুন) দুপুর দেড়টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান।
 
তিনি জানান, সুলতানা আক্তারের শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল। বর্তমানে তার স্বামী আলী আহমদ মান্নান (৫০) ৩০ শতাংশ, ছেলে সিয়াম (১৯) ৭৭ শতাংশ এবং মেয়ে মিমি (৯) ৪১ শতাংশ দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এছাড়া পথচারী শিশু হযরত আলী (৮) ৮ শতাংশ দগ্ধ হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
 
এর আগে বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ৬টার দিকে মদনপুরের ছোটবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
দগ্ধদের স্বজনরা জানান, সবজি ব্যবসায়ী আলী আহমদ মান্নান তার পরিবার নিয়ে ওই এলাকার একটি একতলা বাড়িতে ভাড়া থাকতেন। বাসার গ্যাসের চুলার লাইনে লিকেজ থাকায় তিনি নিজেই সেটি মেরামতের চেষ্টা করেন। পরে তার স্ত্রী সুলতানা আক্তার রান্নার জন্য চুলা জ্বালালে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে।
 
বিস্ফোরণে মান্নান-সুলতানা দম্পতি, তাদের ছেলে সিয়াম, মেয়ে মিমি এবং পাশ দিয়ে যাওয়া শিশু হযরত আলী দগ্ধ হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন।
এলাকা: নারায়ণগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

মদনপুরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ গৃহবধূর মৃত্যু

B
BN DESK | 12 June 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার