Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মদ্যপ অবস্থায় নারীর সঙ্গে ভিডিও ভাইরাল, রাজৈরে দুই এএসআই ক্লোজড

BN DESK
02 September 2026, 04:57 PM পড়তে ১ মিনিট
মদ্যপ অবস্থায় নারীর সঙ্গে ভিডিও ভাইরাল, রাজৈরে দুই এএসআই ক্লোজড

একাধিক নারীর সঙ্গে মদ্যপ অবস্থার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় মাদারীপুরের রাজৈরে দুই উপসহকারী পুলিশ পরিদর্শককে (এএসআই) ক্লোজড করা হয়েছে। গত সোমবার তাঁদের ক্লোজড করা হলেও আজ (বুধবার) বিষয়টি জানাজানি হয়।

আজ বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ মাসুদ খান।

অভিযুক্তরা হলেন, রাজৈর থানায় উপ-সহকারী পুলিশ পরিদর্শক মো. হাদিবুর রহমান (৪২) ও স্বপন অধিকারী (৪৫)।

সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানায়, রাজৈর থানার দুই সহকারী উপ-পরিদর্শক মো. হাদিবুর রহমান ও স্বপন অধিকারীর চারটি ভিডিও ক্লিপ এক সপ্তাহ ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যায়, তারা একটি টিনশেট ঘরে মদ্যপ অবস্থায় একাধিক নারীকে নিয়ে নাচানাচি করছেন। এসময় সিগারেটের ধোয়া উঁচিয়ে গানের তালে তালে উল্লাস করছেন। সেখানে খাটে বসে তাদের সঙ্গে নারীদের নৃত্য উপভোগ করছেন রাজৈর উপজেলা যুবলীগ কর্মী রাহাত হোসেন। এ ঘটনা জানাজানি হবার পর সোমবার রাতে তাদের ক্লোজড করা হয়।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ মাসুদ খান বলেন, দুদিন আগে রাজৈর থানার উপ-সহকারী পুলিশ পরিদর্শক মো. হাদিবুর রহমান ও স্বপন অধিকারীকে ক্লোজড করা হয়েছে। তাদের মদ্যপান করে নারীকে নিয়ে নাচের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরালের ঘটনায় ক্লোজড করা হয়েছে। পরে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহফুজুল হক বলেন, বিষয়টি আমি শুনেছি। সবকিছু জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে।

মাদারীপুরের পুলিশ সুপার (এসি) মো. সাইফুজ্জামান বলেন, পুলিশ বাহিনী শৃঙ্খলা মেনে কাজ করেন। ইতোমধ্যে যে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে সেটা নিন্দনীয়। কোনোভাবে এটা কোন পুলিশ সদস্য করতে পারে না। তাৎক্ষণিক অভিযুক্তদের পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

এলাকা: মাদারীপুর রাজৈর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

মদ্যপ অবস্থায় নারীর সঙ্গে ভিডিও ভাইরাল, রাজৈরে দুই এএসআই ক্লোজড

B
BN DESK | 15 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার