Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মধ্যপ্রাচ্য সংকটে শাহ আমানতে আরও ৮ ফ্লাইট বাতিল

BN DESK
17 March 2026, 06:02 PM পড়তে ১ মিনিট

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাবে দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহার বিমানবন্দর বন্ধ থাকায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও পাঁচটি ফ্লাইট বাতিল করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) রাতে বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করেন।

বিমানবন্দর সূত্র জানায়, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস–এর দুবাই ও দোহা থেকে আসা দুটি আগমন ফ্লাইট। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনস–এর দুবাই থেকে আসা একটি আগমন এবং দুবাইগামী একটি প্রস্থান ফ্লাইট বাতিল হয়েছে। এয়ার আরাবিয়া–র শারজাহ থেকে আসা দুটি আগমন ও শারজাহগামী দুটি প্রস্থান ফ্লাইটও বাতিল করা হয়েছে।

তবে সোমবার মধ্যপ্রাচ্য থেকে বিভিন্ন এয়ারলাইনসের চারটি আগমন এবং তিনটি প্রস্থান ফ্লাইট স্বাভাবিকভাবে পরিচালিত হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিমানবন্দর সূত্র আরও জানায়, চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সালাম এয়ার, এয়ার আরাবিয়া, ইউএস-বাংলা এয়ারলাইনস ও বিমান বাংলাদেশ এয়ারলাইনসের শারজাহ, দুবাই ও আবুধাবি–চট্টগ্রাম রুটের ফ্লাইটগুলো আবারও স্থবির হয়ে পড়েছে।

মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই পরিস্থিতিতে সোমবারের আটটি ফ্লাইটসহ এখন পর্যন্ত মোট ১২৮টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

মধ্যপ্রাচ্য সংকটে শাহ আমানতে আরও ৮ ফ্লাইট বাতিল

B
BN DESK | 17 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার