Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মধ্যরাতে গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজটে আটকা মানুষ

BN DESK
02 September 2026, 11:23 PM পড়তে ১ মিনিট

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তালহা স্পিনিং লিমিটেডের শ্রমিকরা। বৃহস্পতিবার (১৮ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার এমসি বাজার এলাকায় মহাসড়কের দুটি লেন দখল করে অবস্থান নিলে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নেন।

শ্রমিকদের অভিযোগ, কারখানাটিতে গত মে মাসের বেতন এখনো পরিশোধ করা হয়নি। চলতি মাসের প্রথম সপ্তাহে বেতন দেওয়ার কথা থাকলেও মালিকপক্ষ বারবার নতুন তারিখ দিলেও তা বাস্তবায়ন করেনি। এ নিয়ে কারখানা ছুটির পর শ্রমিকরা প্রথমে ভেতরে আন্দোলন শুরু করেন। পরে রাত সাড়ে ১০টার দিকে মহাসড়কে নেমে অবরোধ করলে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং প্রায় চার কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। শ্রমিকদের নিয়ন্ত্রণে পুলিশ গেলে উত্তেজনাকর পরিস্থিতিরও সৃষ্টি হয়।

রাত ১২টা ২৭ মিনিট পর্যন্ত শ্রমিকরা মহাসড়কে অবস্থান করছিলেন।

শ্রমিক সেলিনা আক্তার, সাহাজুল ইসলাম ও মালেক মিয়াসহ কয়েকজন বলেন, ‘আমরা মাথার ঘাম পায়ে ফেলে কাজ করি, কিন্তু বেতন দেওয়ার সময় মালিকপক্ষ লোকসানের অজুহাত দেখায়। কয়েকদিন ধরে শুধু আশ্বাস দেওয়া হচ্ছে। বকেয়া বেতন না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান জানান, রাত ১০টার দিকে শ্রমিকরা বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করেন। ঘটনাস্থলে পুলিশ রয়েছে এবং শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

মধ্যরাতে গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজটে আটকা মানুষ

B
BN DESK | 19 June 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার