Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মনোহরদীততে ইটবোঝাই ট্রলি উলটে চালক নিহত

BN DESK
02 September 2026, 10:45 AM পড়তে ১ মিনিট
মনোহরদীততে ইটবোঝাই ট্রলি উলটে চালক নিহত

নরসিংদীর মনোহরদীত ইটবোঝাই ট্রলি উলটে এর নিচে চাপা পড়ে রুবেল মিয়া (৩৩) নামে একজন নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আহত হয়েছেন হৃদয় নামে ট্রলির শ্রমিক।

আজ মঙ্গলবার (১৩ মে ) সকাল সাড়ে ৭টার দিকে মনোহরদী বাজার-হাসপাতাল সড়কের চন্দনবাড়ী ইসলামীয়া কামিল মাদ্রাসার সামনের এ দুর্ঘটনা ঘটে।

পেশায় ট্রলি চালক রুবেল উপজেলার কাচিকাটা ইউনিয়নের রুদ্রদী গ্রামের আব্দুস সোবহানের ছেলে। আর আহত হৃদয় বেলাব উপজেলার টঙ্গিরটেক গ্রামের আবু তাহেরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইটবোঝাই ট্রলি নিয়ে মনোহরদী বাজারের দিকে যাচ্ছিলেন চালক রুবেল। ট্রলিটি চন্দনবাড়ী ইসলামীয়া কামিল মাদ্রাসার সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলির ইঞ্জিন (সামনের অংশ) উলটে যায়। এ সময় চালক রুবেল ইঞ্জিনের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

দুর্ঘটনার সময় ট্রলি থেকে লাফিয়ে নামার সময় হৃদয় মিয়া আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে রুবেলের লাশ উদ্ধার করেন।

মনোহরদী থানার এসআই মেহেদী হাসান বলেন, ‘পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।’

এলাকা: নরসিংদী
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

মনোহরদীততে ইটবোঝাই ট্রলি উলটে চালক নিহত

B
BN DESK | 13 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার