Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মব জাস্টিসে আইনশৃঙ্খলা বাহিনী জড়িত থাকলেই ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা 

BN DESK
02 September 2026, 08:44 AM পড়তে ১ মিনিট
মব জাস্টিসে আইনশৃঙ্খলা বাহিনী জড়িত থাকলেই ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা 

নিউজ ডেস্ক:   ‘‘মব জাস্টিস কোনভাবেই গ্রহণযোগ্য নয়। সাবেক নির্বাচন কমিশনার নুরুল হুদাকে আটকের সময় যেভাবে মব জাস্টিজ করা হয়েছে তা কাম্য নয়, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে এ ধরনের ঘটনায় বাহিনীর কেউ জড়িত থাকলে তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’ 

বলেছেন, স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (২৩ জুন) সকালে গাজীপুরের মৌচাকে হর্টিকালচার সেন্টার পরিদর্শন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘‘গতকাল সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল গ্রেপ্তারের যে খবর প্রকাশিত হয়েছে তা সঠিক নয়। তাকে এখনো গ্রেপ্তার করা হয়নি। উত্তরা থেকে সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা আটক হয়েছেন।’’ 

কৃষি জমি দখল রোধে কৃষি জমি সুরক্ষা আইন করা হচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘‘বিদেশি ফলের পাশাপাশি দেশীয় ফলের উৎপাদন বাড়াতে হবে যেন এসব ফল হারিয়ে না যায়।’’ 

গাজীপুর বর্তমানে ডাকাতির হার বেড়েছে এবিষয়ে করনীয় জানতে চাইলে বলেন, ‘‘এজন্য পুলিশের সংখ্যা বাড়ানো হবে না, তবে ডাকাত নিয়ন্ত্রণে পুলিশের নজরদারি বাড়ানো হবে। যেনো তারা কার্যক্রম চালাতে না পারে।’’  

পরিদর্শনের সময় গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফীন, পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেক, কালিয়াকৈর উপজেলার নির্বাহী কর্মকর্তা কাউসার আহমেদ, হর্টিকালচার সেন্টারের এনামুল হকসহ পুলিশ ও কৃষি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

এসময় উপদেষ্টা হর্টিকালচার সেন্টারের  বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং কর্মকর্তা, কর্মচারীদের সঙ্গে কথা বলেন এবং নানা দিক নির্দেশনা দেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

মব জাস্টিসে আইনশৃঙ্খলা বাহিনী জড়িত থাকলেই ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা 

B
BN DESK | 23 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার