Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মমতাজকে বহন করা প্রিজনভ্যানে আবারও ডিম নিক্ষেপ

BN DESK
07 September 2026, 12:56 AM পড়তে ১ মিনিট
মমতাজকে বহন করা প্রিজনভ্যানে আবারও ডিম নিক্ষেপ

বিনোদন ডেস্ক : সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ বেগমের বহনকারী প্রিজনভ্যান লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেছেন কিছু মানুষ। আজ মঙ্গলবার (২৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে হাজিরা শেষে গাড়িতে তোলার সময় এই ডিম নিক্ষেপের ঘটনা ঘটে।

এর আগে সকাল সাড়ে ৮টার দিকে কেন্দ্রীয় কাশিমপুর কারাগার থেকে তাকে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে আসা হয়। আদালত চত্বরে অনাকাঙ্ক্ষিত কোনও পরিস্থিতি এড়াতে আদালতে নেওয়া হয় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে।

সিংগাইরে চার হত্যাকাণ্ডসহ দুই মামলার নিয়মিত হাজিরা দিতে কেন্দ্রীয় কাশিমপুর কারাগার থেকে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় তাকে। সিংগাইর থানায় করা একটি হত্যা মামলায় নিয়মিত হাজিরা হিসেবে মমতাজকে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরীর আদালতে তোলা হয়। বিচারক মমতাজ বেগমের জামিন নামঞ্জুর করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

মমতাজকে বহন করা প্রিজনভ্যানে আবারও ডিম নিক্ষেপ

B
BN DESK | 27 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার