Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মরক্কোয় রোনালদোর হোটেলে আগুন

BN DESK
02 September 2026, 09:23 AM পড়তে ১ মিনিট
মরক্কোয় রোনালদোর হোটেলে আগুন

স্পোর্টস ডেস্ক : মরক্কোর মারাকেশে অবস্থিত ক্রিশ্চিয়ানো রোনালদোর বিলাসবহুল হোটেল পেস্টানা সিআর৭ মারাকেশ-এ ছোট পরিসরের একটি আগুনের ঘটনা ঘটেছে। শনিবার হোটেলের একটি কক্ষে আগুন লাগে। তবে হোটেল কর্তৃপক্ষ এবং জরুরি সেবা সংস্থাগুলোর তাৎক্ষণিক হস্তক্ষেপে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

হোটেল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, অগ্নিকাণ্ডটি ছিল সামান্য এবং এতে কেউ আহত হয়নি। হোটেল থেকে কাউকে সরিয়ে নেওয়ার প্রয়োজন হয়নি। দ্রুত কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের ফলে অতিথি ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়েছে। ঘটনার পর হোটেল স্বাভাবিকভাবেই চালু রয়েছে এবং নিয়মিতভাবে অতিথিদের সেবা প্রদান করছে বলে জানায় পেস্টানা হোটেল গ্রুপ।

২০১৯ সালে চালু হওয়া পেস্টানা সিআর৭ মারাকেশ হোটেলটি মারাকেশ শহরের কেন্দ্রস্থলে অবস্থিত একটি আধুনিক ও বিলাসবহুল আবাসন সুবিধা। এটি পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো এবং পেস্টানা হোটেল গ্রুপের যৌথ উদ্যোগে গড়ে তোলা হয়। হোটেলটিতে রয়েছে প্রশস্ত রুম, ছাদে টেরেস, সুইমিং পুল, ফিটনেস সেন্টারসহ আধুনিক সব সুবিধা।  হোটেলটি জেমা-এল-ফনা স্কয়ার, কুতুবিয়া মসজিদ এবং ঐতিহাসিক মদিনার মতো গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্রের কাছাকাছি হওয়ায় এটি জনপ্রিয়। এখানে দেশি-বিদেশি ভ্রমণকারীর পাশাপাশি ব্যবসায়িক ভ্রমণকারীরাও নিয়মিত আসেন। 

উল্লেখ্য, রোনালদোর পেস্টানা সিআর৭ ব্র্যান্ডের হোটেল শুধু মারাকেশেই নয়, আরও রয়েছে লিসবন, মাদেইরা এবং বিশ্বের অন্যান্য শহরেও।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

মরক্কোয় রোনালদোর হোটেলে আগুন

B
BN DESK | 08 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার