Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মহাখালী পেট্রোল পাম্পের আগুন নিয়ন্ত্রণে

BN DESK
02 September 2026, 11:58 PM পড়তে ১ মিনিট
মহাখালী পেট্রোল পাম্পের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর মহাখালীর ইউরেকা পেট্রোল পাম্পে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, দ্রুত তৎপরতার কারণে আগুন মাত্র ২৯ মিনিটের মধ্যে নিয়ন্ত্রণে আনা গেছে।

রোববার (১৭ আগস্ট) ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এ তথ্য জানান।

তিনি বলেন, সন্ধ্যা ৭টা ১৮ মিনিটে মহাখালীর ইউরেকা পেট্রোল পাম্পে আগুনের খবরে প্রথমে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে শুরু কাজ করে। পরে আরও সাতটি ইউনিট যোগ দিয়ে মোট ১০ ইউনিটের চেষ্টায় সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বাংলাদেশ

মহাখালী পেট্রোল পাম্পের আগুন নিয়ন্ত্রণে

B
BN DESK | 17 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার