Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মহাখালী বাস টার্মিনালের রাস্তা অবরোধ

BN DESK
02 September 2026, 09:04 AM পড়তে ১ মিনিট
মহাখালী বাস টার্মিনালের রাস্তা অবরোধ

মফস্বল ডেস্ক: এক বাস চালককে মারধর ও ট্রাফিক পুলিশের দেওয়া মামলার প্রতিবাদে মহাখালী বাস টার্মিনালের সামনের রাস্তা অবরোধ করেছে পরিবহন শ্রমিকরা।

সোমবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে নয়টা থেকে পৌনে ১১টা পর্যন্ত তারা রাস্তা অবরোধ করে রাখে। এতে শহীদ তাজউদ্দিন আহমেদ এভিনিউ এলকায় তীব্র যানজট দেখা দেয়। পরে ট্রাফিক পুলিশ ও তেজগাঁও পুলিশের অনুরোধে রাস্তা থেকে সরে যায় শ্রমিকরা।

তেজগাঁও শিল্পাঞ্চল লাভ রোড এলাকায় দেখা যায়, বিজয় সরণি থেকে ফ্লাইওভার হয়ে যানবাহন বামে টার্ন করলেও সামনে যানজট। আবার ডানের মগবাজার সাতরাস্তা অভিমুখে রাস্তা পুরোপুরি বন্ধ যানজটে। অন্যদিকে মহাখালী থেকে আসা লেনও স্থবির।

মহাখালী আন্তঃজেলা বাস মালিক সমিতির সভাপতি আবদুল মালেক বলেন, মহাখালী সিগন্যালে ময়মনসিংহের হালুয়াহাট আলম এশিয়া পরিবহনের একজন চালককে মারধর করেছেন একজন ট্রাফিক সার্জেন্ট। ওই চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর প্রতিবাদে সড়ক অবরোধ করে শ্রমিকরা।

তবে ডিএমপি ট্রাফিকের মহাখালী জোনের সহকারী কমিশনার জুনায়েদ জাহিদী বলেন, একজন চালকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছিল। ওই চালক সড়কে বাস রেখে যাত্রী উঠাচ্ছিল, এতে অন্য যানবাহন চলাচল বাধাগ্রস্ত হওয়ায় ট্রাফিক সার্জেন্ট মামলা দেন। মারধরের কোনো ঘটনা ঘটেনি। পরে তাদের সড়কের পরিস্থিতি ও জনভোগান্তির বিষয় বিবেচনায় অনুরোধ করা হলে শ্রমিকরা সড়ক থেকে সরে যায়। এখন যানচলাচল স্বাভাবিক।

 

এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

মহাখালী বাস টার্মিনালের রাস্তা অবরোধ

B
BN DESK | 27 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার