Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মহাসড়কের ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে ,আহত ২০

BN DESK
01 September 2026, 08:09 PM পড়তে ১ মিনিট
মহাসড়কের ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে ,আহত ২০

ফরিদপুর বরিশাল মহাসড়কের ভাঙ্গায় যাত্রীবাহী একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে যাত্রীবাহী একটি বাস। এ দুর্ঘটনায় বাসে থাকা অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন।

আজ মঙ্গলবার (২০ মে) সকাল ১০টার দিকে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের পূর্ব সদরদী বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে উদ্ধার অভিযান চালায়। এ সময় মহাসড়কজুড়ে প্রায় ঘণ্টাব্যাপী যানজটের সৃষ্টি হয়।

আহতদের মধ্যে চারজনের নাম জানা গেছে। তারা হলেন- পটুয়াখালী জেলার আব্দুর রশিদের ছেলে মো. সজিব (২৫), আমতলী বরগুনার পূর্বটিলা গ্রামের মো. রনির স্ত্রী সুইটি বেগম (২১), ভোলার কালপুরা থানার আটুয়া গ্রামের আলকাজ কাজীর ছেলে মিরাজ কাজী (৩২), গোপালগঞ্জ কাশিয়ানী চরঘাট গ্রামের মোশাররফ শেখের মেয়ে খাদিজা আক্তার (২৩)। এছাড়াও বাসের হেলপারসহ (অজ্ঞাত) আরও  অন্তত ১৬ যাত্রী।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান জানায়, ঢাকা থেকে বরিশালগামী ইকরা পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে ছিটকে খাদে পড়ে যায়। এতে বাসে থাকা প্রায় ৪০-৪৫ জন যাত্রীর মধ্যে ১৫-২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। তবে এ দুর্ঘটনায় কেউ নিহত হননি।

এলাকা: ফরিদপুর ভাঙ্গা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

মহাসড়কের ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে ,আহত ২০

B
BN DESK | 20 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার