Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মহাসড়কে বাস-ট্রাক-প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষ; আহত ৬৩

BN DESK
03 September 2026, 12:29 AM পড়তে ১ মিনিট
মহাসড়কে বাস-ট্রাক-প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষ; আহত ৬৩

নিউজ ডেস্ক:  নরসিংদী সদর উপজেলার বাসাইল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে বাস-ট্রাক-প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে ৬৩ জন আহত হয়েছেন। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুইজনকে গুরুতর অবস্থায় ঢাকা পাঠানো হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-সিলেট মহাসড়কের বাসাইল এলাকায় সিলেটমুখী মালবোঝাই একটি ট্রাকের সঙ্গে ঢাকামুখী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পেছন থেকে একটি প্রাইভেটকার দুর্ঘটনাকবলিত বাসের পেছনে ধাক্কা দেয়। এতে বাস-ট্রাক ও প্রাইভেটকারে থাকা ৬৩ জন আহত হন। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বাসের এক যাত্রী ও ট্রাকের চালককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।

ইটাখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘দুর্ঘটনাকবলিত বাস-ট্রাক-প্রাইভেটকার পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।’’

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

মহাসড়কে বাস-ট্রাক-প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষ; আহত ৬৩

B
BN DESK | 22 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার