Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মহাসড়ক দখলমুক্তে যৌথ অভিযানে ১১ হকার কারাগারে

BN DESK
02 September 2026, 08:33 PM পড়তে ১ মিনিট

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া এলাকায় ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে যৌথভাবে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী।

আজ মঙ্গলবার (৩১ মার্চ) বিকাল পর্যন্ত চলা এ অভিযানে ১১ হকারকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে।

আজ মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলামের নেতৃত্বে ভুলতা গোলচত্বর থেকে গোলাকান্দাইল গোলচত্বর পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে গাউছিয়া মার্কেট সংলগ্ন মহাসড়কের দুই পাশ থেকে শতাধিক অবৈধ অস্থায়ী দোকান, ভাসমান স্টল ও সড়কে রাখা নির্মাণসামগ্রী উচ্ছেদ করা হয়। এক্সকাভেটর দিয়ে দোকানপাট সরিয়ে ফেলা হয় এবং বিপুল পরিমাণ মালামাল জব্দ করা হয়।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এসব দোকান ফুটপাত ও সড়কের বড় একটি অংশ দখল করে রাখায় পথচারী ও যানবাহন চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছিল। যদিও এর আগেও একাধিকবার উচ্ছেদ অভিযান চালানো হয়েছিল, তবে কিছু সময় পরই আবার দখলদাররা সড়কে বসে পড়ত।

এবার স্থায়ী সমাধানের লক্ষ্যে প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কমকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, সড়ক ও ফুটপাত সাধারণ মানুষের চলাচলের জন্য। কেউ যদি এটি দখল করে ব্যবসা পরিচালনা করে, তা মেনে নেওয়া হবে না। আমরা আগেও অভিযান চালিয়েছি, ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। কেউ অবৈধভাবে দখল করার চেষ্টা করলে জেল-জরিমানাসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, দখলমুক্ত অবস্থা ধরে রাখতে স্থানীয় ব্যবসায়ী, সমিতি ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে কাজ করা হচ্ছে। হকারদের জন্য বিকল্প হিসেবে পুরনো কাঁচাবাজার ও মার্কেট এলাকায় স্থান বরাদ্দের উদ্যোগও নেওয়া হয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পূর্বাচল রাজস্ব সার্কেল ফরিদ আল সোহান, ভুলতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জসিম উদ্দিনসহ পুলিশ সদস্য ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।

এদিকে স্থানীয় পথচারী ও সচেতন মহল প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, নিয়মিত অভিযান চালানো হলে সড়ক ও ফুটপাতে শৃঙ্খলা ফিরে আসবে এবং জনদুর্ভোগ কমবে।

তবে এলাকাবাসীর মধ্যে শঙ্কাও রয়েছে। তাদের আশঙ্কা, আগের মতোই কিছু সময় পর আবার দখলদাররা ফিরে আসতে পারে। তাই সড়ক ও ফুটপাত কতদিন দখলমুক্ত থাকবে, সেটিই এখন দেখার বিষয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

মহাসড়ক দখলমুক্তে যৌথ অভিযানে ১১ হকার কারাগারে

B
BN DESK | 01 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার