Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মহেশখালীতে পুলিশ হত্যা মামলার আসামি গ্রেফতার

BN DESK
04 September 2026, 06:42 AM পড়তে ১ মিনিট
মহেশখালীতে পুলিশ হত্যা মামলার আসামি গ্রেফতার
কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের কালাগাজির পাড়ার পূর্ব কাঁঠালতলী এলাকা থেকে পুলিশ কর্মকর্তা পরেশ কারবারি হত্যা মামলার আসামি নাছির উদ্দীন (৪৮)–কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
 
সোমবার গভীর রাতে কাঁঠালতলী পাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র (এলজি) উদ্ধার করা হয়েছে।
 
গ্রেফতারকৃত নাছির উদ্দীন হোয়ানক কালাগাজির পাড়ার পূর্ব কাঁঠালতলী গ্রামের গোলাম কুদ্দুসের ছেলে।
 
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জরুল হক জানান, নাছিরের বিরুদ্ধে পুলিশ কর্মকর্তা পরেশ কারবারি হত্যা মামলাসহ মোট পাঁচটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

মহেশখালীতে পুলিশ হত্যা মামলার আসামি গ্রেফতার

B
BN DESK | 27 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার