Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মহেশখালীতে পূর্ব শত্রুতার জেরে গুলি, নিহত ১

BN DESK
04 September 2026, 06:40 AM পড়তে ১ মিনিট
মহেশখালীতে পূর্ব শত্রুতার জেরে গুলি, নিহত ১

নিউজ ডেস্ক:  কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমার ছড়া ইউনিয়নের মোহাম্মদ শাহ ঘোনা গ্রামে জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের গুলিতে আবুল হোসেন ওরফে আবু (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।


মঙ্গলবার (৮ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ঘটনাটি ঘটে। নিহত আবুল হোসেন একই গ্রামের মৃত আলী হোসেনের ছেলে।

এ ঘটনায় নিহতের ভাই মো. হোসেন বাদী হয়ে প্রতিপক্ষ মোহাম্মদ হোসেনের ছেলে লোকমানসহ সাতজনের বিরুদ্ধে থানায় লিখিত এজাহার দাখিল করেছেন।

মো. হোসেন বলেন, “আমাদের সঙ্গে প্রতিবেশী মোহাম্মদ হোসেন ও তার ছেলেদের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ এবং মামলা চলছে। সেই বিরোধের জেরে গতকাল দিবাগত রাতে তারা আমাদের বাড়িতে হামলা চালায়। তারা আমার ভাই আবুল হোসেনকে ঘর থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করে।”

মহেশখালী থানার ওসি কায়সার হামিদ বলেন, “নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে এজাহার পাওয়া গেছে, মামলা প্রক্রিয়াধীন।”

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

মহেশখালীতে পূর্ব শত্রুতার জেরে গুলি, নিহত ১

B
BN DESK | 09 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার