Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মাইকে ডাকাত ঘোষণা দিয়ে গণপিটুনিতে চারজন নিহত 

BN DESK
18 March 2024, 04:23 PM পড়তে ১ মিনিট
মাইকে ডাকাত ঘোষণা দিয়ে গণপিটুনিতে চারজন নিহত 

মফস্বল ডেস্ক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাইকে ডাকাত ঘোষণা দিয়ে গ্রামবাসীর গণপিটুনিতে চারজন নিহত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আরও একজন। রোববার রাত দেড়টার দিকে উপজেলার কাঁচপুর ইউনিয়নের বাঘরী গ্রামে এ ঘটনা ঘটে। তবে নিহত ও আহতদের নাম পরিচয় জানা যায়নি। 

এলাকাবাসী সূত্রে জানা গেছে, কাঁচপুর ইউনিয়নের বাঘরী গ্রামের বিলে ১০ থেকে ১২ জন ‘ডাকাতির’ প্রস্তুতি নিচ্ছিল। স্থানীয় কয়েকজন তাদের দেখতে পেয়ে মসজিদের মাইকে ডাকাত বলে ঘোষণা দেয়। গ্রামবাসী একসঙ্গে লাঠিসোঁটা নিয়ে তাদের চারদিক থেকে ঘিরে ফেলে। এ সময় তারা পালানোর চেষ্টা করলে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যায়। অন্যরা পালিয়ে বিলে পুকুরের পানিতে ঝাঁপ দেয়। পরে তাদের পুকুর থেকে তুলে আরও তিনজনকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত দুজনের মরদেহ উদ্ধার করে এবং আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে হাসপাতালে আরও দুজনের মৃত্যু হয়।    

সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মো. মহসিন জানান, নিহত দুজনের মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

মাইকে ডাকাত ঘোষণা দিয়ে গণপিটুনিতে চারজন নিহত 

B
BN DESK | 18 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার