মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস পরিদর্শনে এসে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। এসময় শিক্ষার্থীরা তাকে দেখে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন।
আজ মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১১টার দিকে আইন উপদেষ্টা সেখানে এলে এমন ঘটনা ঘটে। প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি ক্যাম্পাসে অবস্থান করছিলেন। এদিকে নিহতদের নাম-পরিচয় প্রকাশসহ ছয় দফা দাবিতে উত্তরার দিয়া বাড়ি গোল চত্বর এলাকায় সকাল থেকে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।