Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মাইলস্টোন খুলছে আজ

BN DESK
03 September 2026, 02:03 AM পড়তে ১ মিনিট
মাইলস্টোন খুলছে আজ

বিমান বিধ্বস্তে শোকাতুর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিয়াবাড়ি ক্যাম্পাস খুলছে আজ রোববার (৩ আগস্ট)। এদিন থেকে সীমিত পরিসরে ক্লাস শুরু হবে। শুরুতে শুধু নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস হবে। পর্যায়ক্রমে স্কুল শাখার অন্যান্য শ্রেণিতেও ক্লাস শুরু করা হবে।শনিবার সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল।

তিনি বলেন, আমরা রোববার থেকে সীমিত পরিসরে নবম থেকে দ্বাদশ শ্রেণির জন্য ক্যাম্পাস খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এদিন স্মরণসভা সভার আয়োজন থাকছে। ক্লাস হবে সীমিত পরিসরে। স্বাভাবিক সময়ে প্রতিদিন আটটি ক্লাস হলেও শুরুতে শিক্ষা কার্যক্রম চালু হবে সীমিত পরিসরে, একটি বা দুটি ক্লাস হতে পারে। শিক্ষার্থীরা যেন ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, সে দিকে আমরা লক্ষ রাখছি।

কলেজের জনসংযোগ কর্মকর্তা বলেন, শিক্ষকরা ছাত্রছাত্রীদের পাশে আছেন, কাউন্সেলিং কার্যক্রম চালু আছে, এমনকি বিমানবাহিনীর পক্ষ থেকেও একটি চিকিৎসা ক্যাম্প আমাদের ক্যাম্পাসে চলছে, যেখানে শারীরিক ও মানসিক পরামর্শ দেওয়া হচ্ছে।

এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

মাইলস্টোন খুলছে আজ

B
BN DESK | 03 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার