Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মাইলস্টোন খুলছে রোববার, শুরুতে নবম-দ্বাদশ শ্রেণির ক্লাস 

BN DESK
03 September 2026, 03:08 AM পড়তে ১ মিনিট
মাইলস্টোন খুলছে রোববার, শুরুতে নবম-দ্বাদশ শ্রেণির ক্লাস 

ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিধ্বস্ত হয় বিমানবাহিনীর যুদ্ধ বিমান। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের সংখ্যা প্রায় দুই শতাধিক। হতাহতদের অধিকাংশই শিশু। তারা শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষার্থী।

মর্মান্তিক এ ঘটনার পাঁচ দিন পর আগামী রোববার (২৭ জুলাই) থেকে প্রতিষ্ঠানটির নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হবে। পরবর্তীতে ধাপে ধাপে চালু করা হবে অন্যান্য শ্রেণির কার্যক্রম।বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভাইস প্রিন্সিপাল (অ্যাডমিন) মোহাম্মদ মাসুদ আলম।

তিনি বলেন, আগামী রোববার থেকে ৪ শ্রেণির ক্লাস শুরু হবে। নবম, দশম, একাদশ ও দ্বাদশ। পরবর্তীতে অন্যান্য শ্রেণির কার্যক্রম শুরু হবে। আজকে নোটিশ দিয়ে এ নিয়ে বিস্তারিত তথ্য গণমাধ্যমে জানানো হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

মাইলস্টোন খুলছে রোববার, শুরুতে নবম-দ্বাদশ শ্রেণির ক্লাস 

B
BN DESK | 24 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার