Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মাইলস্টোন ট্রাজেডি: আহত-নিহতের সর্বশেষ তালিকা দিলো সরকার

BN DESK
03 September 2026, 02:58 AM পড়তে ১ মিনিট
মাইলস্টোন ট্রাজেডি: আহত-নিহতের সর্বশেষ তালিকা দিলো সরকার

ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহত বেড়ে দাঁড়িয়েছে ৩৩ জনে। এ দুর্ঘটনায় রাজধানীর সাত হাসপাতালে এখনো চিকিৎসাধীন রয়েছেন ৫০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের বরাত দিয়ে আজ শুক্রবার (২৫ জুলাই) এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি। 

তিনি বলেন, বিমান দুর্ঘটনায় নিহতদের মধ্যে ন্যাশনাল ইন্সটিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে ১৫ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ১৫ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একজন, লুবানা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে একজন এবং ইউনাইটেড হাসপাতালে একজনের মৃত্যু হয়।

বর্তমানে ভর্তি সর্বমোট ৫০ জনের মধ্যে বার্ন ইন্সটিটিউটে ৪০ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ৮ জন, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে একজন ও জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউট ও হাসপাতালে একজন রোগী রয়েছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

মাইলস্টোন ট্রাজেডি: আহত-নিহতের সর্বশেষ তালিকা দিলো সরকার

B
BN DESK | 25 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার