Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মাইলস্টোন ট্র্যাজেডিতে এক মাস পর আরও এক শিক্ষার্থীর মৃত্যু

BN DESK
10 October 2025, 10:50 PM পড়তে ১ মিনিট
মাইলস্টোন ট্র্যাজেডিতে এক মাস পর আরও এক শিক্ষার্থীর মৃত্যু

ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আহত শিক্ষার্থী তাসনিয়া এক মাস চিকিৎসাধীন থাকার পর মারা গেছে।শনিবার সকাল ৭টা ৫৫ মিনিটে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়। এ নিয়ে ওই ঘটনায় শিক্ষার্থীসহ ৩৬ জনের মৃত্যু হল।

তাসনিয়া ওই বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়তেন। জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন শাওন বিন রহমান বলেন, “২১ জুলাই ওই ঘটনার পর তাসনিয়া বার্ন ইনস্টিটিউটে ভর্তি হয়। তার শরীরের ৩৫ শতাংশ আগুনে পুড়ে গিয়েছিল।”

তাসনিয়ার বাবা নাজমুল ইসলাম গণমাধ্যমে বলেন, “তাসনিয়া সকালে মারা গেছে। আমরা এখন বার্ন ইনস্টিটিউটেই আছি।”

গত ২১ জুলাই দুপুরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের একটি ভবনের মুখে বিধ্বস্ত হয়। দেশের ইতিহাসে সবচেয়ে বড় এই বিমান দুর্ঘটনায় এ পর্যন্ত যে ৩৬ জনের মৃত্যু হয়েছে, তাদের বেশির ভাগই শিশু। দুর্ঘটনার পরদিন রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হয়। বিমান দুর্ঘটনায় আহতদের মধ্যে ৫৬ জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছিল। তাদের মধ্যে ২০ জনের মৃত্যু হয়েছে। ছাড়পত্র পেয়েছেন ১৪ জন, ২২ জন এখনও হাসপাতালে ভর্তি আছেন।

মাইলস্টোন স্কুলে বিমান আছড়ে পড়ার ঘটনায় সম্মিলিত সামরিক হাসপাতালে এখনও একজন ভর্তি আছেন। ওই হাসপাতালে ১৪ জনের মৃত্যু হয়। এছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং ইউনাইটেড হাসপাতালে একজন করে দুজন মারা যায়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

মাইলস্টোন ট্র্যাজেডিতে এক মাস পর আরও এক শিক্ষার্থীর মৃত্যু

B
BN DESK | 23 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার