Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মাইলস্টোন ট্র্যাজেডি : চীন থেকে আসছে বিশেষ মেডিকেল টিম

BN DESK
04 September 2026, 07:50 PM পড়তে ১ মিনিট
মাইলস্টোন ট্র্যাজেডি : চীন থেকে আসছে বিশেষ মেডিকেল টিম

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে আহত অগ্নিদগ্ধদের চিকিৎসাসেবা দিতে আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যায় ঢাকায় আসছে চীনের পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সের সমন্বয়ে একটি বিশেষ মেডিকেল টিম। ঢাকার চীনা দূতাবাস এক বার্তায় এই তথ্য জানিয়েছে।

চীনা দূতাবাস জানায়, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের অনুরোধে দগ্ধ রোগী বিশেষজ্ঞ ডাক্তার ও নার্সের সমন্বয়ে গঠিত চীনা জরুরি মেডিকেল টিম ২৪ জুলাই সন্ধ্যায় ঢাকায় আসবে। ঢাকায় এসে তারা প্রয়োজনীয় সব সহায়তা এবং পরামর্শ দেওয়ার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যাবেন। পৃথক আরেক বার্তায় চীনা দূতাবাস জানায়, বাংলাদেশের অনুরোধে বৃহস্পতিবার সকালে চীনের ইউনান প্রদেশের কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের একটি দল জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলাপ করেছেন। কনফারেন্সে বিমান দুর্ঘটনায় গুরুতর আহত বেশ কয়েকজন রোগীর অবস্থা মূল্যায়ন, যৌথ চিকিৎসা পরিকল্পনা নিয়ে বার্ন চিকিৎসা, প্লাস্টিক সার্জারি, পেডিয়াট্রিক নেফ্রোলজি এবং পেডিয়াট্রিক রেসপিরেটরি মেডিসিনের চীনা বিশেষজ্ঞরা বাংলাদেশি ডাক্তারদের সঙ্গে কথা বলেন। 

এদিকে বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় অগ্নিদগ্ধদের চিকিৎসাসেবা দিতে তিন সদস্যের ভারতীয় একটি বিশেষ মেডিকেল টিম ঢাকায় আসে। একইদিন, সিঙ্গাপুর থেকে তিন সদস্যের মেডিকেল টিম ঢাকায় আসে। এর আগে, গত ২২ জুলাই (মঙ্গলবার) দগ্ধ ও আহতদের চিকিৎসা সহায়তা করতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. চোং সি জ্যাক ঢাকায় আসেন। এছাড়া, জাপান সরকারও অগ্নিদগ্ধদের চিকিৎসাসেবা দিতে আগ্রহ প্রকাশ করেছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

মাইলস্টোন ট্র্যাজেডি : চীন থেকে আসছে বিশেষ মেডিকেল টিম

B
BN DESK | 24 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার