Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মাইলস্টোন ট্র্যাজেডি : পাঠদান বন্ধ থাকবে শনিবার পর্যন্ত

BN DESK
03 September 2026, 02:43 AM পড়তে ১ মিনিট
মাইলস্টোন ট্র্যাজেডি : পাঠদান বন্ধ থাকবে শনিবার পর্যন্ত

রাজধানী উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় তৃতীয় দফায় ছুটি বাড়িয়ে আগামী শনিবার পর্যন্ত সব ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। ফলে সোমবার থেকে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও তা হয়নি। আজ মঙ্গলবার (২৯ জুলাই) এ নিশ্চিত করেন স্কুল প্রশাসন।

এদিকে বিধ্বস্তের কারণ, দায়দায়িত্ব ও ক্ষয়ক্ষতি নিরূপণে ৯ সদস্যের তদন্ত কমিশন গঠন করেছে মন্ত্রীপরিষদ বিভাগ। সাবেক সচিব একেএম জাফর উল্লা খানকে সভাপতি করে গঠিত এই কমিশন চার সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দেবে। 

অন্যদিকে বাংলাদেশ এভিয়েশন ইউনিভার্সিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বিমানবাহিনী জানায়, দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে চীনের একটি বিশেষজ্ঞ দল শিগগিরই তদন্তে যোগ দেবে।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

মাইলস্টোন ট্র্যাজেডি : পাঠদান বন্ধ থাকবে শনিবার পর্যন্ত

B
BN DESK | 29 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার