Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মাইলস্টোন ট্র্যাজেডি : বার্সা’র পর ম্যানচেস্টার ইউনাইটেডের শোকবার্তা

BN DESK
02 September 2026, 07:00 AM পড়তে ১ মিনিট
মাইলস্টোন ট্র্যাজেডি : বার্সা’র পর ম্যানচেস্টার ইউনাইটেডের শোকবার্তা

স্পোর্টস ডেস্ক : রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় শোকাহত পুরো দেশ। মর্মান্তিক এ ঘটনায় আজ শনিবার সকাল পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫। দুর্ঘটনার পর গত ২৩ জুলাই এক চিঠিতে শোক প্রকাশ করেছিল লা লিগার ক্লাব বার্সেলোনা। এবার এই ঘটনায় শোক জানিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডও।

গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বিবৃতিতে শোক জানিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি। বিবৃতিতে ইউনাইটেডের পক্ষ থেকে লেখা হয়, ‘ঢাকায় সম্প্রতি ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনায় যারা আক্রান্ত, সবার প্রতি ভালোবাসা ও গভীর সমবেদনা জানাচ্ছি। আমরা যাদের হারিয়েছি, তাদের স্মৃতিতে আপনারা যেন শান্তিপূর্ণভাবে শোক পালন করতে পারেন, সেই প্রার্থনাই করি।’

এর আগে একই ঘটনায় বাংলাদেশে বার্সেলোনার অফিশিয়াল সমর্থকগোষ্ঠী ‘পেনিয়া ব্লুগ্রানা বাংলাবার্সা’কে পাঠানো চিঠিতে কাতালান ক্লাবটি শোক প্রকাশ করে। সেখানে পাঠানো বিবৃতিতে বার্সা জানায়, ‘সম্প্রতি ঢাকার একটি স্কুলে ঘটে যাওয়া এক মর্মান্তিক বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। বার্সেলোনার পরিচালনা পর্ষদের পক্ষ থেকে আমরা যারা ক্ষতিগ্রস্ত তাদের প্রতি এবং তাদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি।’

মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় দেশের ক্রীড়াঙ্গনও শোক প্রকাশ করেছে। সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার পর নিহতদের উদ্দেশ্যে ট্রফি উৎসর্গ করেন বাংলাদেশের মেয়েরা। দলীয়ভাবে শোক জানানোর পাশাপাশি বাংলাদেশ-পাকিস্তান সিরিজের তৃতীয় টি-টোয়েন্টির টিকিট বিক্রির অর্থ ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মানবিক সহায়তায় প্রদান করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

মাইলস্টোন ট্র্যাজেডি : বার্সা’র পর ম্যানচেস্টার ইউনাইটেডের শোকবার্তা

B
BN DESK | 26 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার