Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মাইলস্টোন দুর্ঘটনায় দগ্ধ শিক্ষিকা মাহফুজা খাতুনের মৃত্যু

BN DESK
10 October 2025, 12:05 PM পড়তে ১ মিনিট
মাইলস্টোন দুর্ঘটনায় দগ্ধ শিক্ষিকা মাহফুজা খাতুনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : গত ২১ জুলাই উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় দগ্ধ হয়ে ২৪ দিন মৃত্যুর সাথে লড়াই করে মারা গেলেন সিনিয়র শিক্ষিকা মাহফুজা খাতুন (৪৬)। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় ঢাকার ন্যাশনাল ইনিস্টিটিউট অফ বার্ন এন্ড প্লাস্টিক সার্জারিতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে পরিবার।

মাহফুজার মৃত্যু সংবাদ গ্রামের বাড়িতে এসে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে। মাহফুজার বড় বোন মাকসুদা বেগম বলেন, মাইলস্টোনে নিহত শিক্ষক মাহরীন চৌধুরী ও মাসুকা বেগমের সাথে একই কক্ষে শিশুদের রক্ষা করতে গিয়ে ৩৫-৪০ শতাংশ দগ্ধ হন মাহফুজা। প্রথমে তাকে সিএমএইচ ও পরে বার্ন ইনিস্টিটিউটে নেওয়া হয়। তাকে ঢাকায় দাফনের সিদ্ধান্ত হয়েছে।

মাহফুজার ছোট বোন ইতি খাতুন বলেন, শিশুদের জীবন বাঁচাতেই অন্য দুই শিক্ষকের মত দগ্ধ হয় মাহফুজা। তিনি ঢাকা জজকোর্টে আইনজীবী হিসেবেও তালিকাভুক্ত ছিলেন। সুযোগ পেলেই আদালতেও কাজ করতেন তিনি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

মাইলস্টোন দুর্ঘটনায় দগ্ধ শিক্ষিকা মাহফুজা খাতুনের মৃত্যু

B
BN DESK | 15 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার