Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মাইলস্টোন শিক্ষার্থীদের ৬ দফা দাবি মানার ঘোষণা আইন উপদেষ্টার

BN DESK
03 September 2026, 03:27 AM পড়তে ১ মিনিট
মাইলস্টোন শিক্ষার্থীদের ৬ দফা দাবি মানার ঘোষণা আইন উপদেষ্টার

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের ৬ দফা দাবি সরকার মেনে নিয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আজ মঙ্গলবার (২২ জুলাই) দুপুর পৌনে ১টা নাগাদ কলেজের ৫ নম্বর ভবনের সামনে এ তথ্য জানান তিনি।

শিক্ষার্থীদের ৬য় দফা দাবির মধ্যে রয়েছে-
১. নিহতদের নাম-ঠিকানা প্রকাশ
২. আহতদের নির্ভুল তালিকা
৩. শিক্ষকদের সঙ্গে অসদাচরণের জন্য নিঃশর্ত ক্ষমা
৪. ক্ষতিপূরণ প্রদান
৫. ঝুঁকিপূর্ণ প্লেন বাতিল
৬. প্রশিক্ষণ পদ্ধতি সংস্কার।

এদিকে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমসহ উচ্চপর্যায়ের কর্মকর্তারা মাইলস্টোন কলেজে যান। বেলা পৌনে ১১টার দিকে দুর্ঘটনা কবলিত হায়দার আলী ভবন পরিদর্শন শেষে ফেরার পথে শিক্ষার্থীরা পেছন থেকে ‘ভুয়া’ ‘ভুয়া’ স্লোগান দিতে থাকেন। পরে আইন উপদেষ্টা, প্রেস সচিবসহ উচ্চপর্যায়ের কর্মকর্তাদের নিয়ে প্রতিষ্ঠানটির শিক্ষকরা ৫ নম্বর ভবনের নিচতলায় কনফারেন্স রুমে প্রবেশ করেন। এই সভা কক্ষটি কলেজের উপাধ্যক্ষের কক্ষের পাশে। পরে সেখানে আলোচনার জন্য ৫-৭ জন শিক্ষার্থী প্রতিনিধিকে নেয়া হয়।

এসময় বাইরে শত শত শিক্ষার্থীকে বিক্ষোভ করতে দেখা যায়। তারা দুর্ঘটনার সুষ্ঠু বিচার, লাশের সঠিক হিসাবসহ বেশ কয়েকটি দাবিতে বিক্ষোভ করছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

মাইলস্টোন শিক্ষার্থীদের ৬ দফা দাবি মানার ঘোষণা আইন উপদেষ্টার

B
BN DESK | 22 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার